সূচক পতন, লেনদেন ৫৪৪ কোটি

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৩০ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২২ দশমিক ৭০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে ১১০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৭১ পয়েন্ট কমে ২০৯৫ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৪৪ কোটি ৪২ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫১৯ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৮৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৩টি কোম্পানির, বিপরীতে ২৩০ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আরো