ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ৮টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মার্কেট দেখুন
কোম্পানি ৮টি হলো- জেএমআই সিরিঞ্জ, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, দুলামিয়া কটন, লিন্ডেবিডি, লাফার্জহোলসিম, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রোকেমিক্যাল।
কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যাল, দুলামিয়া কটন, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার টেক্সটাইল এবং স্কয়ার ফার্মা ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।
অপরদিকে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম এবং লিন্ডেবিডি ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত অনিরিক্ষীত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
আগামী ১৫ অক্টোবর, বিকাল সাড়ে ৩টায় লিন্ডে বিডিও ৫টায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ১৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় দুলামিয়া কটন, ১৯ অক্টোবর, বিকাল বিকাল ৪টায় লাফার্জহোলসিম, ২৪ অক্টোবর বিকাল ৩টায় সিভিও পেট্রোকেমিক্যাল, ২৫ অক্টোবর বিকাল ৩টায় স্কয়ার টেক্সটাইল এবং দুপুর আড়াইটায় জেএমআই সিরিঞ্জ ও ২৬ অক্টোবর বিকাল স্কয়ার ফার্মার বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
