জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড বৃদ্ধি দেখা দিয়েছে। গত মে মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১১০ ডলারে গিয়ে ঠেকেছে। মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়া এবং বিশ্ববাজারে তেল সরবরাহ কমার তীব্র শঙ্কায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর ) আন্তর্জাতিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে। খবর আলজাজিরার।

বাজারের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল শুক্রবার বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দর ৩.৯৪ মার্কিন ডলার বা ৩.৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৯.৮৬ ডলারে থিতু হয়, যা গত ১৯ মে-র পর সর্বোচ্চ। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দর ৩.৪৪ ডলার বা ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০০ ডলারের ঘর অতিক্রম করে ব্যারেল প্রতি ১০১.৪১ ডলারে পৌঁছেছে, যা গত ১৭ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধি।

সামগ্রিকভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৪.৯ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে ১০.৪ শতাংশ।

চলতি সপ্তাহে তেলের অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ‘এনার্জি অ্যাস্পেক্টস’ তাদের এক নোটে জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলার গুঞ্জন ও আশঙ্কার মুখে মধ্যপ্রাচ্য সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করায় প্রাথমিক দরপতন কাটিয়ে ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুডের দর দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং ঊর্ধ্বমুখী হয়েছে।

আরো