বাগেরহাটে বিএনপির নেতা শাহরিয়ার কবির রুবেল বহিষ্কার

বাগেরহাট প্রতিনিধঃ বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার(১৭ অক্টোবর) বাগেরহাট পৌর বিএনপির দলীয় প্যাডে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহরিয়ার কবির রুবেল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে দলীয় নেতৃত্ব মনে করে। তাঁর এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর কর্মকাণ্ডের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে তিনি নোটিশের জবাব দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তাঁকে দলের সব পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি রাবি এবং সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

আরো