দেশে ফিরেই মিরপুরে চলে গেলেন তামিম

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন তামিম ইকবাল। সে পর্ব শেষ করে আজ তিনি ফিরে এসেছেন দেশে। তবে এসেই কালবিলম্ব না করে তিনি চলে এসেছেন মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। মিরপুরে তখন চলছে আবাহনীর বিপক্ষে মোহামেডানের লড়াই। এই…

কোরআন তেলাওয়াতে শুরু ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল সোয়া ৩টার দিকে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। কর্মসূচিতে…

পারিবারিক আদালতে অন্য মামলাও নিষ্পত্তির চিন্তা করছে সরকার: আসিফ নজরুল

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশের আদালতগুলোতে বিচারিক মামলার চাপ কমানো এবং দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির উদ্দেশ্যে পারিবারিক আদালতকে প্রাধান্য দিয়ে পারিবারিক আদালতের মামলাগুলো বাধ্যতামূলক সালিসি প্রক্রিয়ায় সম্পাদনের পাশাপাশি…

মে’র মাঝামাঝিতে ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে : আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কার অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ হলেও এই দাবি এ দেশের জনগণের বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা আগামী মে মাসের মাঝামাঝিতে শেষ করতে চায় জাতীয়…

ঢাকার বুকে নেমে এসেছে ‘একখণ্ড ফিলিস্তিন’

রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে শত শত মানুষ স্লোগান দিচ্ছেন ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। চারপাশে শোভা পাচ্ছে লাল-সবুজ আর সাদা-কালো রঙের পতাকা। অনেকের হাতে রয়েছে ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’- স্লোগান…

মার্চে ৫৮৭ সড়ক দুর্ঘটনায় ৬০৪ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

গত মার্চ মাসে দেশের সড়কে ৫৮৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬০৪ জন, আহত হয়েছেন অন্তত ১ হাজার ২৩১ জন। নিহতদের মধ্যে নারী ৮৯ জন ও শিশু ৯৭ জন। শনিবার (১২ এপ্রিল) রোড সেফটি ফাউন্ডেশন তাদের পর্যবেক্ষণ ও বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ প্রতিবেদন প্রকাশ…

বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ

বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক মৎস্য ঘের ব্যবসায়ী ভাই। শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ঘের ব্যবসায়ীর ভাই মোঃ…

বৈষম্যবিরোধী আন্দোলন: আসামিদের গ্রেপ্তারে যে নির্দেশনা দিল ডিএমপি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৯ এপ্রিল) ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক…

স্রোতের মতো আসছে মিছিল, কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে লাখো মানুষ এখন সোহরাওয়ার্দী উদ্যানের পথে। অনুষ্ঠান শুরু আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। শনিবার (১২ এপ্রিল) বেলা ৩টায় এই গণজামায়াতে শুরু…

মার্চ ফর গাজা : সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের ঢল

গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে ও ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই গণজমায়াতের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। তবে সকাল…