প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো…

সৌদিসহ বেশ কিছু দেশে নামাজ ও উৎসবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর উৎসবমুখর পরিবেশে সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। রোববার (৩০ মার্চ) সকালেই এসব দেশের মুসল্লিরা বিভিন্ন স্থানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায়…

তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে চীন

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, দেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও কাজ করতে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। রোববার (৩০ মার্চ) দুপুরে…

ঢাকার ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে ১৫ হাজার পুলিশ

ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলা হবে।…

ফাঁকা ঢাকা, সড়কে নেই গাড়ির চাপ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উদযাপনে এরইমধ্যে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ। যে কারণে প্রায় ফাঁকা হয়ে গেছে ব্যস্ততম ঢাকার অধিকাংশ সড়ক। যানবাহনের চাপ নেই প্রধান প্রধান অধিকাংশ সড়কে। অলিগলিতেও গাড়ির চলাচল কম। এর ফলে ঝামেলা ছাড়াই লোকজন…

রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল (৩১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে লক্ষ্যে ঈদের নামাজ আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সব ঠিক থাকলে রাজধানীতে সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ…

ঈদে ট্রেনযাত্রার শেষ দিনে ঢাকা ছাড়ছেন হাজারো মানুষ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের বিশেষ ব্যবস্থাপনায় ঘোষিত ট্রেন চলছে। ঈদে ট্রেনযাত্রার শেষ দিনেও হাজারো ঘরমুখো মানুষ ঢাকা ছাড়ছেন। রোববার (৩০ মার্চ) সকাল থেকে পরিচালিত প্রত্যেকটি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে…

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতি বছরের ন্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও এখানে ঈদের জামাতে অংশ নিতে পারেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ…

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার কথা জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। দুদিন আগে মিসর ও কাতারের পক্ষ থেকে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটিতেই রাজি হয়েছে গোষ্ঠীটি। তবে ইসরায়েল এই…

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য মিনেসোটায় একটি বাড়ির ওপর বিমানটি বিধ্বস্ত হওয়ার পর…