৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের…

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য, উপ উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য সকাল ৮টায় দুটি বাসে ৮০ শিক্ষার্থী…

হামাস ৬ বন্দিকে ছেড়ে দিলেও ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দিল না ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে আটক থাকা ৬ ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে উপত্যকাটির শাসনকারী গোষ্ঠী হামাস। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি বন্দির মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, হামাস পরবর্তী বন্দিদের মুক্তির…

খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি ২ মার্চ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন(দুদক)। এ আবেদনের শুনানির জন্য আগামী ২ মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ।…

জামিন নিয়ে আবার জড়াচ্ছে একই অপরাধে : র‌্যাব ডিজি

পুলিশ র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো চুরি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, কয়েকশ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। কিন্তু তারা আবার আদালত থেকে…

ফের চীন সফরে যাচ্ছে বিএনপির ২৩ সদস্যের প্রতিনিধিদল

মাত্র সাড়ে তিন মাসের ব্যবধানে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আরও একবার দেশটিতে সফর করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল। বিএনপি ছাড়াও তাদের সহযোগী ও যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা থাকছেন ২৩ সদস্যের এ প্রতিনিধিদল। এবারের সফরে দলটির…

গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৮ হাজার ৩৩০ জনে পৌঁছেছে। দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর…

ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন খুব দ্রুতই তাদের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ করার বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি গ্রহণ করবে বলে তিনি আশা…

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল…

সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্ট

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান প্রতিটি মানুষ এ দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এ দেশের নাগরিক। ৫৪ বছরে বাংলাদেশের যত অর্জন এতে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। বাংলাদেশকে সাম্প্রদায়িক…