শাকিল আহমেদ ও ফারজানা রুপা ৫ দিনের রিমান্ডে

বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন…

রমজানে খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খল করতে ডিসিদের নির্দেশ

পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের…

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি…

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করব না: আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কেউ মিথ্যাচার করলে টলারেট করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক…

যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় দম্পতি নিহত, আহত মেয়ে

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের ১৪ বছরের কন্যা সন্তান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা…

মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে…

কনসার্ট স্থগিত, হাসপাতালে শাকিরা

পপ তারকা শাকিরা অসুস্থ হওয়ার কারণে পেরুতে অনুষ্ঠিত হতে চলা কনসার্ট স্থগিত করা হয়েছে। এত পেট ব্যথা হয় শাকিরার যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গায়িকা…

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি-বন্যায় নিহত ৯, বিদ্যুৎহীন ৪ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। মূলত প্রবল বর্ষণের জেরে উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায়…

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় ৫টি গাড়ির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। ঢাকামুখী লেনে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর…

লামায় ২৬ রাবার শ্রমিক অপহৃত

বান্দরবানের লামায় ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মুরুং ঝিরির পাঁচটি রাবার বাগান থেকে তাদের অপহরণ করা হয়।…