ভালোবাসা দিবসে মিথিলার চমক

অনেকদিন ধরেই বড় পর্দায় ব্যস্ততা কম ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার। ‘কাজলরেখা’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হওয়ার পর ব্যস্ত হয়ে পড়েন ওটিটিতে। ‘বাজি’ নামের একটি সিরিজে কাজ করে প্রশংসায় ভাসেন তিনি। এখন আবার ফিরছেন বড় পর্দায়, আনছেন দর্শকদের…

অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনে কমিশন দায়বদ্ধ: ইসি

একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশন দায়বদ্ধ। আর সে লক্ষ্যে ভোটার তালিকাও হাল নাগাদ করার কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সোমবার (০৩ ফেব্রুয়ারি)…

বিডিপিকে নিবন্ধন সনদ দিল ইসি

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) আনুষ্ঠানিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন…

পানামা খালে চীনের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি

পানামা খালের ওপর চীনের "প্রভাব ও নিয়ন্ত্রণ" কমানোর দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি পানামাকে এ বিষয়ে "তাৎক্ষণিক পরিবর্তন" আনতে বলেছেন, অন্যথায় যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।…

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা…

বাংলাদেশের গুম জননী শেখ হাসিনা: প্রেস সচিব

অমর একুশে বইমেলায় শেখ হাসিনার ছবিসহ ডাস্টবিনের ছবি প্রকাশের জন্য নানা বিতর্কের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনাকে বাংলাদেশের গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক…

সালমান-আনিসুল-দীপু মনি ফের রিমান্ডে

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনিসহ ৬ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা…

বাংলাদেশ-জাপানের মধ্যে শক্তিশালী সহযোগিতা অপরিহার্য : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাপান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালি সহযোগিতা অপরিহার্য। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী ইকুইনা আকিকো প্রধান উপদেষ্টার সঙ্গে…

কুয়াশাচ্ছন্ন ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল কলকাতা

ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৩টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। পরে ফ্লাইটগুলো কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। হজরত শাহজালাল…

ভোটার হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হচ্ছে আজ

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আজ (৩ ফেব্রুয়ারি) তথ্য সংগ্রহের শেষ সময়। দু-দিন পর থেকে ছবি তোলা, আঙ্গুলের ছাপ দেওয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার…