২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ঘটনায় ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

বিএনপি নেতা ইলিয়াস আলী ও দলটির সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল…

সুদের হার বাড়ছে সঞ্চয়পত্রের

জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর (স্কিম) মুনাফার হার বাড়ছে। সঞ্চয়পত্রের ধরন অনুযায়ী এ হার বেড়ে হতে যাচ্ছে ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত। বুধবার (৮ জানুয়ারি) বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করতে…

ভোরে আগুন দেওয়া হয়েছে আলিয়ার অস্থায়ী আদালতে, বকশীবাজার সড়ক অবরোধ

রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের একটি কক্ষে আগুন দেওয়া হয়েছে। মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে। আগুনে কিছু…

শাহজালাল বিমানবন্দরে নরওয়েপ্রবাসীর সঙ্গে নিরাপত্তাকর্মীর হাতাহাতি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নরওয়েপ্রবাসী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সাঈদ উদ্দিন (৩০) নামে ওই প্রবাসী যাত্রীসহ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার রাত সোয়া ৯টায় বিমানবন্দরের…

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হচ্ছে। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট…

হিমেল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুড়িগ্রামে শীতের দাপট

কুড়িগ্রামে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে জেলার জনজীবন। শীতকষ্টে পড়েছে অতিদরিদ্র ছিন্নমূল, শ্রমজীবী এবং নদ-নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষেরা। প্রচন্ড ঠান্ডায়…

ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বিজিএপিএমইএ এর মধ্যে চুক্তি সাক্ষরিত

আজ ০৮ জানুয়ারী ইস্টার্ন ইউনিভার্সিটি এবং বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ ও প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ইস্টার্ন…

মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী 

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে বৈধ কাগজপত্র না থাকায় ১৫৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজ্যের শাহ আলম এলাকার সেকশন-১২-এর নির্মাণ সাইডে শ্রমিকদের আবাসনে অভিযান চালিয়ে…

ঘনিষ্ঠ সেই ছবির জন্যই ঘর ভাঙছে চাহালের, মুখ খুললেন প্রতীক

ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মার মধ্যে বিবাহ বিচ্ছেদের জোর গুঞ্জন চলছেই। শোনা যাচ্ছে, বিচ্ছেদ নাকি একদমই নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ক্রিকেটারের সংসার ভাঙার খবরে চাহাল ভক্তদের ক্ষোভ জমেছে…

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, পালাচ্ছেন মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্চেলসে ভয়াবহ দাবানলে পুড়ছে ঘরবাড়িসহ সবকিছু। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে সেখান থেকে পালাচ্ছেন সাধারণ মানুষ। সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে ১০০ কিলোমিটার গতিতে বাতাস বইতে থাকে। এতে তিনটি…