বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিলো আয়ারল্যান্ড

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের বোলাররা। মিরপুরের চেনা উইকেটে সেই ধারা অব্যহত রেখেছেন দ্বিতীয় ম্যাচেও। সুলতানা খাতুন-নাহিদা আক্তারদের আঁটসাঁট বোলিংয়ে আইরিশ নারীদের নাগালেই রেখেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩০ নভেম্বর)…

বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা কলকাতার হাসপাতালের

বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জেএন রায় হাসপাতাল। হাসপাতালটির কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত ভারতের সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে আগামী অনির্দিষ্টকাল…

হিলিতে কমেছে পেঁয়াজের দাম

একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। হিলির খুচরা বাজারে কেজিপ্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা শুক্রবার বিক্রি হয়েছিল ৭০ টাকায়। অন্যদিকে আলুর দাম অপরিবর্তিত রয়েছে। ভারতীয় আলু ৬০ টাকায়…

পূর্ণিমার প্রাক্তন স্বামীকে বিয়ে, যা বললেন নায়িকা কেয়া

সবাইকে চমকে দিয়ে বিয়ের খবর দিলেন ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক পোস্টের মাধ্যমে খবরটি জানান ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিয়ের খবর…

জাতীয় ঐক্যের সমর্থনে ৪৯ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সমর্থনে দেশের ৪৯ বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে বিবৃতিটি শেয়ার করেন। বিবৃতিতে বলা হয়েছে, গত…

উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে চলছে পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। সরেজমিনে দেখা গেছে, সকাল…

ড. ইউনূসের সামাজিক ব্যবসার ধারণায় গুরুত্বারোপ রাষ্ট্রদূতের

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) অর্থায়নে গৃহীত প্রকল্পসমূহে নারী, ছাত্র ও যুব সম্প্রদায়ের ক্ষমতায়নকে অগ্রাধিকার এবং কর্মসংস্থান ও সামাজিক রূপান্তরের ক্ষেত্রে সামাজিক ব্যবসা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের…

আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা

চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। গতকাল শুক্রবার গভীর রাতে ভুক্তভোগী সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে…

চিন্ময় ইস্যুর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, জাতিসংঘে জানালো বাংলাদেশ

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার বিষয়টিতে ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। জাতিসংঘে একটি বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।…

এই প্রথম যুদ্ধবিরতির পক্ষে বললেন জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে অবস্থান পরিবর্তন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এই প্রথমবার তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পক্ষে কথা বলেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন…