আওয়ামী লীগ নিষিদ্ধে দলগুলো বাধা দেওয়ার চেষ্টা করছে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। সোমবার (১৮…

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আটক

সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবির'কে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে একটি সংক্ষিপ্ত প্রেসনোটে এই তথ্য জানায় কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।…

কিছু ব্যাংক খুঁড়িয়ে চলবে, তবে বন্ধ হবে না: অর্থ উপদেষ্টা

কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক খুঁড়ে খুঁড়ে চলবে, তবে কোনো ব্যাংক বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা…

এবার ৪০তম এএসপি-ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত

এবার ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। স্থগিত করা হয়েছে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও। সোমবার (১৮ নভেম্বর) পুলিশ সদর…

তিতুমীর কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন

রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন। একইসঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য। মঙ্গলবার (১৯…

বছর না পেরোতেই যে কারণে ডিভোর্সের কথা বললেন মৌসুমী হামিদ

বর্তমানে তারকাদের সংসার ভাঙার খবর নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। তবে ভিন্ন উদাহরণও আছে। চলতি বছরের ১২ জানুয়ারি ভালোবেসে লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানাকে বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কিন্তু বিয়ের বছর না…

কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীদের অবস্থান, তীব্র যানজট

তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে ছাড়া এবারের বিশ্ব ইজতেমা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার অনুসারীরা। সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তারা। এতে ওই…

হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি ড. ইউনূসের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে…

উত্তরে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে

হিমালয়কন্যা খ্যাত জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বেশ শীত অনুভূত হতে শুরু করে উত্তরের এ জেলায়। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৬টায় ১৫ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সকালে…

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাৎক্ষ‌ণিকভাবে তাদের নাম-প‌রিচয় পাওয়া যায়‌নি। মঙ্গ‌লবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয়ের কাছে…