চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবেন শিক্ষার্থীরা

পার্ট টাইম হিসেবে শিক্ষার্থীরা প্রতিদিন চার ঘণ্টা করে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ১ নভেম্বর জাতীয় যুব দিবস…

নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত : স্থানীয় সরকার উপদেষ্টা

নির্বাচিত সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়'…

হজ প্যাকেজ ঘোষণা, কোনটিতে কত খরচ পড়ছে

২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ‌একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০টাকা। আজ (বুধবার) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে এ দুটি প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ…

আট জেলায় নতুন ডিসি নিয়োগ

দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলো হলো—জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর জেলা। বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব উপসচিব পদমর্যাদার এসব…

শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের বাংলাদেশে স্থান নেই : ড. ইউনূস

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার দল আওয়ামী লীগের ফ্যাসিবাদের সব রূপ বিদ্যমান ছিল এবং তাদের এখন দেশের রাজনীতিতে কোনো ‘স্থান নেই’। সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে (এফটি) দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান…

মেরিটাইমের উন্নয়নে হচ্ছে ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’

বর্তমান সরকার দেশের মেরিটাইম সেক্টরকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘ন্যাশনাল মেরিটাইম পোর্ট স্ট্র্যাটেজি’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম…

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।…

যানজটে নাকাল মানুষ, হেঁটে যাচ্ছেন গন্তব্যে

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজ শিক্ষার্থীরা। এর ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষজন। নীলক্ষেত মোড় থেকে আজিমপুর পর্যন্ত এবং সায়েন্সল্যাব মোড় থেকে…

জাবিতে শিবির প্রকাশ্যে আসার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এর প্রতিবাদে প্রগতিশীল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা…

‘কোনো আফসোস রাখতে চাই না, তাই চরিত্রটি করেছি’

কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে ওয়েব সিরিজ নির্মাণ করা হয়েছে। তাতে মূল চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। গত মঙ্গলবার সন্ধ্যায় ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এক সংবাদ…