সেনাপ্রধানের সঙ্গে নিহত লেফটেন্যান্ট তানজিমের বাবা-মার সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের বাবা ও মা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ…

বিশ্ব গণমাধ্যমে আলোচনায় সাকিব, টুইটারে ঝড়

২৬ তারিখ নিয়ে গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। তবে ছাব্বিশের ঝড় যে সাকিব আল হাসানের একটা প্রেস কনফারেন্স থেকে আসবে তা হয়ত কেউ আঁচ করতে পারেননি। ক্যারিয়ার শেষ করার ইঙ্গিত সাকিব দিয়ে রেখেছিলেন গেল বছরের শেষাংশে। তবু সাকিবহীন বাংলাদেশকে মেনে নেয়া…

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর। মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনার প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল…

১৮ দিনে অনলাইনে ৩৪ হাজার আয়কর রিটার্ন দাখিল: এনবিআর

অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি গত ৯ সেপ্টেম্বর থেকে করদাতাদের জন্য উন্মুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সিস্টেমটি ব্যবহার করে গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১৮ দিনেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ৩৪ হাজার অতিক্রম করেছে।…

দেশ-জাতিকে এগিয়ে নিতে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার : জামায়াত আমির

জামায়াতের মেইন সাবজেক্ট হচ্ছে মানবতা, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা; তাই মানবতাকে টুকরো টুকরো না করে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ করতে সব শ্রেণি ও পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশ-জাতিকে…

সাবেক ক্রিকেটার দুর্জয়ের ব্যাংক হিসাব তলব

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একই সঙ্গে তার একক বা যৌথ নামে অথবা তার মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য…

নিজে নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন ড. ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের আয়োজিত…

জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যমে কাজ করতে হবে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, পুলিশ বাহিনীর কাছে মানুষের প্রত্যাশা অনেক। এ প্রত্যাশা পূরণে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আইন ও বিধির মধ্য থেকে এমনভাবে কাজ করতে হবে যেন জনগণের প্রত্যাশা পূরণ হয়।…

দেশে ফিরতে বিসিবিকে যে ‘শর্ত’ দিলেন সাকিব

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম তো বটেই, আলোচিত ও বর্ণিল এক চরিত্র সাকিব আল হাসান। বাইশ গজে দীর্ঘদিন রাজত্ব করেছেন তিনি। তবে রাজনীতির ক্যারিয়ারটা ক্রিকেটের মতো দাপুটে হলো না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। রাজনীতিতে নাম লেখানোই এখন তার জন্য…

কোনো ক্রিকেটারের শেষটা সম্মানের সঙ্গে হলো না: জাহারা মিতু

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন সাকিব আল হাসান। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন এই অলরাউন্ডার। একই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব। গত টি-টোয়েন্টি…