নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন সনাতন ধর্মাবলম্বীরা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তার ঝুঁকি নেই। দীর্ঘদিন ধরে এ দেশের সনাতন ধর্মাবলম্বীর মানুষজন পূজা উদযাপন করছেন। এবারও তারা নিশ্চিন্তে পূজা উদযাপন করতে পারবেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)…

সাতক্ষীরায় কৃষি ও মৎস্য খাতে ক্ষতি ৭০০ কোটি টাকা

টানা বৃষ্টি ও বেতনা নদীর রিং বাঁধ ভেঙে উপকূলীয় জেলা সাতক্ষীরায় মৎস্য ও কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছচাষি ও কৃষকেরা। কোটি কোটি টাকা বিনিয়োগ করা আছে এসব খাতে। টানা বর্ষণে ভেসে গেছে বহু মাছের ঘের,…

ড. ইউনূসের সঙ্গে মঞ্চে ‘অনুপ্রবেশ’ নিয়ে মুখ খুললেন জাহিন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্লিনটন ইনিশিয়েটিভের (সিজিআই) অনুষ্ঠানের মঞ্চে বক্তব্যের এক…

৪৯৮ রানের ইনিংস খেলেও আক্ষেপে পুড়ছেন ভারতীয় ব্যাটার

আবারও চারশোর্ধ্ব রানের ব্যক্তিগত ইনিংস দেখলো ভারতের স্কুল ক্রিকেট। গুজরাটের দ্রোণ দেশাই অল্পের জন্য পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৪৯৮ রানের দুর্দান্ত এক ইনিংস। গুজরাট ক্রিকেট সংস্থার অধীনে আহমেদাবাদ…

সুপ্রিম কোর্টের ২৫০০ কর্মীর জন্য প্রধান বিচারপতির ১২ নির্দেশনা

জনগণকে সহজভাবে সেবা দেওয়া এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিতে ১২ দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। গত ১৮ সেপ্টেম্ববরের এই ১২ দফা নির্দেশনা মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নোটিশ আকারে জারি করেছে সুপ্রিম…

শেখ হাসিনার জন্য নিজামউদ্দিনের মাজারে দোয়া করালেন শামীম ওসমান!

ছাত্র-জনতার আন্দোলনে নিজের এলাকা নারায়ণগঞ্জে অস্ত্র হাতে প্রতিরোধে নেমেছিলেন সাবেক এমপি শামীম ওসমান। গণ–অভ্যুত্থানের দুদিন আগেও দলের কার্যালয়ে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাকে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা হলে আর…

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের স্থান পরিবর্তন

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের স্থান পরিবর্তন করা হচ্ছে। নতুন ঠিকানা হচ্ছে, ৩১-১০ ৩৭তম এভিনিউ, স্যুইট-২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১। নতুন ঠিকানাটি বর্তমান ঠিকানার সন্নিকটবর্তী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)…

গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহায়তা বাড়ানোর আহ্বান ড. ইউনূসের

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। নিউইয়র্ক স্থানীয়…

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ ২৪১ জনের নামে বিরুদ্ধে মামলা করা…

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ যে ১৭ অঞ্চলে ঝড় হতে পারে

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরে সতর্কতা জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের…