২০ শয্যার বিপরীতে ভর্তি ৩০৫ জন, সিড়িতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে

পানির অপর নাম যেন মরণে পরিণত হয়েছে নোয়াখালীতে। চারদিকে বন্যার অথৈ পানি। সেখানে বিশুদ্ধ পানির অভাবে বাধ্য হয়ে পান করতে হচ্ছে বন্যার পানি। ফলে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। রোগীর চাপে ঠাঁই মিলছে না হাসপাতালে। কেউ বারান্দায় আবার কেউ মেঝেতে,…

সরকারি কর্মকর্তাদের নিয়মবহির্ভূত গাড়ি ব্যবহার বন্ধের কঠোর নির্দেশ

নিয়ম ভেঙে (প্রাধিকার বহির্ভূত) সরকারি কর্মকর্তাদের গাড়ির ব্যবহার কঠোরভাবে বন্ধের (বারিতকরণ) নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গতকাল সোমবার (২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের কাছে এ…

আগস্টে বেড়েছে ডেঙ্গু রোগী

গত জুলাই মাসে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় দুই হাজারের বেশি। ওই মাসে দেশে দুই হাজার ৬৬৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়, যার মধ্যে মৃত্যু হয় ১২ জনের। তার আগের মাস জুনে ৭৯৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে…

তোপের মুখে কাঞ্চন, সাফাই গাইলেন স্ত্রী শ্রীময়ী

গত মাসের শুরুর দিকে কলকাতার আরজি কর হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর থেকে উত্তাল কলকতা। সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছেন অভিনয়শিল্পীরাও। কলকাতার চিকিৎসকরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন। কর্মবিরতিতে থাকা…

বৃষ্টির কারণে সড়কে গণপরিবহন কম, ভোগান্তিতে রাজধানীবাসী

ভোর থেকে রাজধানী ঢাকায় প্রায় দুই ঘণ্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে পানি জমে তৈরি হয়েছে জলজট। ফলে সড়কে অন্যান্য দিনের তুলনায় গণপরিবহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বাইরে বের হওয়া রাজধানীর মানুষজনকে।…

প্রধানমন্ত্রীর নিরাপত্তার সব অস্ত্র লুট হয়েছে: এসএসএফ

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ওই দিনই গণভবন, সংসদ ভবনসহ চারটি স্থাপনায় তাঁর ও তাঁর পরিবারের নিরাপত্তায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সব অস্ত্র-সরঞ্জাম লুট হয়ে যায়। এসএসএফের…

বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। পরে তার লাশ বিএসএফ নিয়ে গেছে বলে জানা গেছে।…

মরদেহ স্তূপ করে আগুনে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ সুপার আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি লোমহর্ষক ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করে চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলোও রাস্তার পাশে…

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ…

কমতে পারে আলু-পেঁয়াজ ও ডিম আমদানির শুল্ক-কর

বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলা। যার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। এসব বিবেচনায় আলু, পেঁয়াজ ও ডিমের ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। সম্প্রতি এক চিঠিতে ট্যারিফ কমিশন…