পররাষ্ট্রস‌চি‌ব মাসুদ বিন মোমেনের চু‌ক্তিভিত্তিক নিয়োগ বা‌তিল

পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মো‌মে‌নের চু‌ক্তি‌ভি‌ত্তিক নি‌য়োগ বাতিল ক‌রে‌ছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার (১ সে‌প্টেম্বর) সন্ধ‌্যায় পররাষ্ট্র বিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন গণমাধ্যমকে এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

৩০০ কোটি ডলার বাড়তি ঋণের বিষয়ে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছ থেকে বাড়তি ৩০০ কোটি বা ৩ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাড়তি এই সহায়তা অনুমোদনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে আইএমএফ। এই…

হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে চিকিৎসকদের ‘শাটডাউন’ স্থগিত

চিকিৎসকদের ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। এ আশ্বাস পেয়ে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা।

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ

সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। রোববার (১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিনিয়র সচিবের…

সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক…

২৭ মাস পর লিটনের ব্যাটে সেঞ্চুরি, যা বললেন স্ত্রী সঞ্চিতা

রাওয়ালপিন্ডি সাক্ষী হলো ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্পের। হার না মানা এক লড়াকুর লড়াইয়ের। ২৬ রানে ৬ উইকেট হারিয়ে দুঃস্বপ্নের মতো শুরুর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়েন লিটন দাস। সেঞ্চুরির আশা জাগিয়ে…

জাতির পিতার পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচ কত, জানাতে আদেশ

‘জাতির পিতার’ পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ অনুসারে তার পরিবারের সদস্যদের সুবিধা দিতে রাষ্ট্রের খরচ নিরূপণ এবং বিশেষ সুবিধায় তারা যেসব সম্পত্তি পেয়েছেন সে বিষয়ে প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। আইন…

দুই হত্যা মামলায় গাজীর আরও ৬ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে আরও ছয় দিনের রিমান্ড দেওয়া হয়েছে। জেলার আড়াইহাজারে শফিক ও বাবুল মিয়া হত্যার দুই মামলায় তার এ আদেশ হয়। রোববার (০১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ…

বিইউবিটির শিক্ষক-শিক্ষার্থীসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারপিট ও ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটির শিক্ষকসহ তিন শিক্ষার্থীকে। এছাড়া ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা…

ডাক্তারদের দাবি যৌক্তিক, দ্রুতই সমাধানের চেষ্টা চলছে : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ডাক্তাররা যে চার দফা দাবি দিয়েছেন সেটি যৌক্তিক। দ্রুতই সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব সেটি অন্যকিছু দিয়ে…