বদলির ভয় দেখিয়ে প্রতারণা, পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। এই সুযোগে একটি প্রতারক চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে টাকা দাবি করছে। চক্রটি থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।…

সালাউদ্দিনকে আল্টিমেটাম ও অবাঞ্চিত করার ঘোষণা

পট পরিবর্তনের পর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। আজ সকালে বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে…

এস আলমের গাড়ি সরানোর অভিযোগ : সংবাদ সম্মেলন ডেকেছে জেলা বিএনপি

চট্টগ্রাম থেকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের পরিবারের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নিতে সহায়তার অভিযোগ ওঠার পর সংবাদ সম্মেলন ডেকেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে নগরের দোস্ত বিল্ডিং…

বন্যাকবলিত এলাকার ৯৯ শতাংশ মোবাইল নেটওয়ার্ক সচল

ভারত থেকে নেমে আসা পানির ঢল এবং টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ডুবেছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৫টির অধিক জেলা। এর ফলে একদিকে যেমন তৈরি হয় মানবিক বিপর্যয় অপরদিকে টেলিযোগাযোগ ক্ষেত্রেও পড়ে বিরূপ প্রভাব। মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের…

বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দিন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চাঁদাবাজদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন। বিভিন্ন পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার…

১.২৫ টাকা কমাতে জান বের হয়ে গেছে, আরো চেষ্টা করবো : জ্বালানি উপদেষ্টা

অকটেন ও পেট্রলের দাম লিটারে ৬ টাকা এবং ডিজেলের দাম ১.২৫ টাকা কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডিজেলের এই দাম কমাতেই সরকারের জান বের হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।…

ভ্যানে লাশের স্তূপের ভাইরাল ভিডিওটি আশুলিয়ার

ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। লোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরে ফ্যাক্ট…

কানাডায় বন্যাদুর্গতদের জন্য গাইবেন বেবী নাজনীন

কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ সম্মিলিত বাংলা মেলা। টরন্টোর বার্চমাউন্ট পার্কে আয়োজিত বাংলা মেলায় বন্যাদুর্গতদের জন্য গান করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীতশিল্পী বেবী নাজনীন। এ সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই…

ব্রাজিলে ইলন মাস্কের এক্স-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শনিবারের (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সুপ্রিম কোর্টের বিচারকের নির্ধারিত…

দেশে পাঠানো হয়েছে সাবেক ছাত্রলীগ নেতা পান্নার লাশ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার লাশ হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ ফেরত…