সাত দিনের মধ্যে নিষিদ্ধ রাইফেল জমা দেওয়ার নির্দেশ

আগামী ৭ দিন অর্থাৎ ১৯ আগস্টের মধ্যে পুলিশ ও র‍্যাবের ব্যবহারের রাইফেল (জনসাধারণের ব্যবহার নিষিদ্ধ) যাদের হাতে রয়েছে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।…

সকাল থেকে ঢাকায় নামছে ট্রাফিক পুলিশ

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে ট্রাফিক বিভাগের সব পর্যায়ের কর্মকর্তা কর্মস্থলে যোগ দিবেন। এমনটাই দাবি করছেন ডিএমপির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এরই মধ্যে রাজধানী তেজগাঁওয়ে চারটি ও গুলশানের তিনটি স্থানে ট্রাফিক পুলিশ কাজ শুরু করেছে।…

আজ সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, চূড়ান্ত হতে পারে কর্মপরিকল্পনা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস তাঁর অধীন ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সকাল ১১টায় এ বৈঠক হবে। গতকাল…

বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগ্যাল নোটিশ…

ফেনীর ছাত্রলীগ নেত্রী দোলার খোঁজ জানে না পরিবার

ফেনী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দৌলত আরা দোলা ওরফে ইশরাত চৌধুরী দোলার খোঁজ জানে না তার পরিবার। রোববার (১১ আগস্ট) দুপুরের দিকে মোবাইলে তার বাবা আবুল কাশেম এ কথা বলেন। ছাত্রলীগ নেত্রী দোলাকে ফেনীর বাসা থেকে তিনদিন আগে একদল…

জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার (১২ আগস্ট) সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর…

রাশিয়ার ৩০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা

ইউক্রেনীয় সৈন্যরা রাশিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। প্রায় সপ্তাহখানেক আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে প্রবেশ করে…

পদত্যাগ করেছেন জবি উপাচার্য সাদেকা হালিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় উপাচার্য তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি বরাবর আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।

হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, সোমবার থেকে চলবে বিচারকাজ

সোমবার থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ সীমিত আকারে পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির নির্দেশনা দেওয়ার নোটিশ প্রকাশ…

ড. ইউনূসকে জাতীয় প্রেস ক্লাবের অভিনন্দন

ছাত্র গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। রোববার (১১ আগস্ট) ক্লাব…