প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদের শপথ আজ

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। রোববার (১১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে তার শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এর আগে দুপুরে…

ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না

নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক‌টি অ্যাকাউন্টে দিনে দুই লাখ টাকার বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে…

বাকি উপদেষ্টাদের শপথ দুপুর ১২টায়

অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা শপথ নেবেন আজ (রোববার)। দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায়…

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মধ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি। শনিবার (১০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে…

থানার কার্যক্রম পুনরুদ্ধারে নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের নির্দেশ

থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠনের জন্য পুলিশ সদর দপ্তর থেকে সব জেলার পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার (১০ আগস্ট) পুলিশ সদর…

ডেঙ্গুতে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ২০৪

দেশে একদিনে (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৪ জন। চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪…

পদত্যাগ করেছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমি…

এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ পাননি

এখন পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। শনিবার (১০ আগস্ট) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।…

ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে সাংবাদিকদের তালিকা দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছাত্র-জনতার রক্ত ঝরানোর ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত করে সেই সকল সাংবাদিকদের তালিকা তৈরি করে জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের বরাবর আবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (১০ আগস্ট) বৈষম্যবিরোধী…

বাংলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ

বাংলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেছেন। শনিবার (১০ আগস্ট) বিকেলে বাংলা একাডেমির পরিচারক ড. সরকার আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।