মূল্যস্ফীতি কমাতে বুধবার বৈঠকে বসছেন অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার উপায় নির্ধারণ করতে আগামীকাল বুধবার বৈঠকে বসছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ওইদিন অর্থ মন্ত্রণালয়ে বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান…

বাতিল হতে পারে ১৫ আগস্টের সাধারণ ছুটি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছিল বাংলাদেশে। এদিন সরকারি ছুটিও। ছুটি বাতিল করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে। এজন্য…

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর পদত্যাগ

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে দেলোয়ার হোসেন মজুমদার…

জীবনসঙ্গী হারালেন ফেরদৌসী রহমান

উপমহাদেশের বর্ষীয়ান সংগীতশিল্পী ফেরদৌসী রহমানের স্বামী প্রকৌশলী রেজাউর রহমানের প্রয়াণ ঘটেছে। তার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে শিল্পীর স্বজনরা। জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬ টায় বনানীর নিজ বাসায় প্রয়াণ ঘটে রেজাউর রহমানের।…

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ফারুক-ই-আজম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বেলা ১১টায় বঙ্গভবনে উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুক-ই-আজম।…

পিবিআই প্রধান হলেন তওফিক মাহবুব

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। তিনি পুলিশ সদর দপ্তরে ডেভেলপমেন্ট শাখায় অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির…

শেখ হাসিনার বিচার দাবিতে সারা দেশে ১৪ ও ১৫ আগস্ট বিক্ষোভ মিছিল

শেখ হাসিনার বিচারের দাবিতে দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। মঙ্গলবার সংগঠনটির দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, বিডিআর বিদ্রোহের ঘটনার মধ্য দিয়ে দেশপ্রেমিক চৌকস সেনা…

কোটা আন্দোলনে হত্যা : তদন্ত চেয়ে জাতিসংঘকে বিএনপির চিঠি

কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া দেওয়া হয়।…

অনেক হয়েছে আর না, সীমান্তে বিজিবির পিঠ দেখানোর দিন শেষ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিজিবির মতো একটা ফোর্সকে সীমান্তে পিঠ দেখাতে বলা হয়েছে। সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে ফ্ল্যাগ মিটিং করতে বাধ্য করা হয়। আমাদের বর্ডারের…

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে দায়িত্বে নিচ্ছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। তি‌নি পদত্যাগ করা সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। মঙ্গলবার (১৩ আগস্ট)…