বিশ্বকাপ থেকে বিদায়ে কান্নায় ভেঙে পড়েন নেইমার

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি দলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। এই বিদায়ের মধ্য…

মোল্লা নজরুলসহ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আলোচিত পুলিশ কর্মকর্তা ডিআইজি মোল্লা নজরুল ইসলামসহ পুলিশের ৩৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠিয়েছি সরকার। রোববার (৫ জুলাই) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো…

কক্সবাজারে পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯

টানা ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসে কক্সবাজারে নিহত বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে পাহাড়ি ঢলে মাটিচাপায় উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ৮ জন ও কক্সবাজার শহরে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ ভোর সাড়ে ৪টার…

ছাত্রজনতার সংঘবদ্ধতা ও রাজনীতির নীরব সমীকরণ

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে জুলাই-২০২৪ একটি যুগান্তকারী অধ্যায়। পরবর্তীকালে ৩৬ দিনব্যাপী দেশব্যাপী যে গণআন্দোলন বিস্তৃত হয়, জুলাই মাসের প্রথম সপ্তাহে এর প্রাথমিক সাংগঠনিক ভিত্তি গড়ে উঠেছিল। ৪ ও ৫ জুলাই কেবল দুটি…

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ…

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা

আগামী এক সপ্তাহ দেশের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা…

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটা থেকে…

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, আক্রান্ত ১০৩১

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩১ জন। রবিবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।…

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এই বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। রোববার (৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু…

জুনে দেশজুড়ে ৪৭২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩৮ জন

দেশে গত জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জনই শিশু। এছাড়াও নিহতদের মধ্যে ৪৪ জন নারী। রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, জুন…