ছাত্র-শিক্ষক প্রতিনিধির সাথে আলোচনায় বসবেন সেনাপ্রধান
খুব শিগগির সকল ছাত্র-শিক্ষক প্রতিনিধির সাথে সরাসরি আলোচনায় বসবেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান।
সোমবার (৫ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশের বর্তমান সঙ্কট নিরসনে রাজনৈতিক দলের নেতাসহ বিশিষ্টজনদের সাথে সেনা সদর দফতের আলোচনায় বসেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। বিকেল পৌনে ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেন সেনাপ্রধান।