মোরেলগঞ্জ পৌর বিএনপি সভাপতি পদে জাহাঙ্গীর আল আজাদের গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আসন্ন দ্বি-বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মোরেলগঞ্জ পৌর বিএনপি সভাপতি পদপ্রার্থী অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ গণসংযোগ চালিয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন সাবেক ছাত্র ও যুব নেতা রুহুল আমিন ফকির , গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা লিটন তালুকদার,উপজেলা যুবদল সদস্য সচিব বি এম রেজাউল করিম সোহাগ, নাহিদ আব্দুল হাদি, পৌর যুবদল আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদল সদস্য সচিব এইচ এম শহিদুল ইসলাম, মিঠু,উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালে, পৌর ছাত্রদল সভাপতি বিএম সজল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বারইখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব এবং বাগেরহাট জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, রাজনৈতিক হয়রানি সত্ত্বেও তিনি দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন এবং নির্বাচিত হলে দলকে সুসংগঠিত করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।