বঙ্গবন্ধু গেরিলা বাহিনী:সারাদেশে একযোগে গুপ্ত হামলা চালাতে পারে
বঙ্গবন্ধু গেরিলা বাহিনী সারাদেশে একযোগে গুপ্ত হামলা চালাতে পারে। সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ কে কেন্দ্র করে বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর হামলা শুরু হয়। এরপরই প্রকাশিত হতে থাকে গিরিলা বাহিনীর তৎপরতা। গেরিলা বাহিনীর প্রধান কোটালীপাড়া থানার ওসিকে হুমকি দেওয়ার মাধ্যমে ফোন কলে কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেন।২৯ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।এই গেরিলা বাহিনীতে অংশ নেন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা।গেরিলা বাহিনীকে প্রশিক্ষণ দেন সেনাবাহিনীর এক কর্মকর্তা নাম মেজর সাদিকুর হক সাদেক, সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদিকুর হককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ গেরিলা বাহিনীর ২২ জন সদস্যকে আটক করেছে। একটি বিশ্বস্ত সূত্র বলছে ৪০০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে কিন্তুু এর সংখ্যা কয়েক হাজারেরও বেশি। এই প্রশিক্ষণ কে কেন্দ্র করে অর্থের যোগান দিচ্ছে কিছু ব্যবসায়ী।