মোরেলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন
মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৫ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট)দিন ব্যাপী এসব কর্মসূচী পালিত হয়। দিনের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭ টার দিকে মোরেলগঞ্জের ১৩ নং নিশানবাড়িয়া ইউনিয়নের বাইনতলা গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই ঢাকা মিরপুর ১০ এ পুলিশের গুলিতে নিহত দশম শ্রেনীর ছাত্র শহীদ মাহফুজের পিতা আব্দুল মান্নান হাওলাদারসহ পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সাথে নিয়ে মাহফুজের কবর জিয়ারত ও সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, থানার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল-জাবের,উপজেলা খাদ্য কর্মকর্তা ধ্রুব মন্ডল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইখতিয়ার হোসেন,উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাসেল মোল্লা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার সহ বিভিন্ন সরকারি,বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।পরে কর্মকর্তারা জুলাই বিল্পবে শহীদ মাহফুজসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গনজমায়েত ও মিছিল অনুষ্ঠিত হয়।
৩৬ জুলাই (৫ আগস্ট) এর চেতনা বাস্তবায়নে শোষণহীন, সন্ত্রাস মুক্ত, বৈষম্যহীন, ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র কায়েমের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ও পৌর শাখার জামায়াত ইসলামী।
সকাল ৯টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌপথ ও সড়কপথে মিছিল সহকারে গন জমায়েত সফল করার জন্য বিপুল সংখ্যক নেতাকর্মী মোরেলগঞ্জ কাপুড়িয়াপট্টিতে সমবেত হন।
গন জমায়েতে মূল্যবান বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের নেতা ও জামায়াতে ইসলামীর বাগেরহাট-৪ আসনের সাবেক প্রার্থী অধ্যাপক শহিদুল ইসলাম, প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মাওলানা মাকসুদ আহম্মেদ, পৌর জামায়াত আমির মাস্টার রফিকুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ সুলতান আহমেদ,সাবেক ছাত্র শিবির নেতা জাহাঙ্গীর হোসেন,ও ইসলামী সংগীতশিল্পী নওশাদ মাহফুজ, অ্যাডভোকেট মহিবুল্লাহ তালুকদার,পৌর সেক্রেটারি মাওলানা আল-আমীন হাওলাদার, ইউনিয়ন সভাপতি মুহিব্বুল্লাহ রফিক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের মানুষ ইসলামী শাসনব্যবস্থার জন্য আজও অধীর অপেক্ষায় রয়েছে। তারা আল্লাহর বিধান ও সৎ মানুষের নেতৃত্বে দেশ পরিচালনার স্বপ্ন দেখে। বক্তারা জনগণের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী নেতৃত্বই হতে পারে একমাত্র পথ।

অপর দিকে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালী করেছে মোরেলগঞ্জ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা ও পৌর শাখা।
মঙ্গলবার (৫ আগস্ট)সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে আগত নেতাকর্মীরা মোরেলগঞ্জ পুরাতন মাছবাজার সংলগ্ন সোনালী ব্যাংকের মোড়ে উপস্থিত হয়ে মিছিল সহকারে নব্বই রাশি বাসস্ট্যান্ডে সংলগ্ন আর এম হাসপাতালে সম্মুখে গনসমাবেশ করেন। এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন,মোরেলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ শহিদুল হক বাবুল,মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির রাসেল আল-ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
এসয় গনজমায়েতে বক্তারা বলেন,জুলাই গনঅভ্যুত্থানে নিহত সকল বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রসহ বিভিন্ন পেশাজীবী মানুষের আত্মত্যাগ এ জাতি কখনও ভুলবে না।