সীতাকুণ্ড নিউজ ২৪,এর টার্গেটে পরিণত হয়েছে: আসলাম চৌধুরীসহ অনেকে
সীতাকুন্ড নিউজ ২৪, এই নামে ফেসবুকের একটি পেজ খুলে সম্মানি কিছু মানুষকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।এই পেইজের একটি নিউজের শিরোনামে উল্লেখ করেছে সীতাকুণ্ড হাফিজ জুট মিল থেকে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নেতৃত্বে লোহা ও যন্ত্রপাতি লুট হচ্ছে।এমন শিরোনামে হতভঙ্গ হয়েছে চট্টগ্রামসহ সীতাকুণ্ডের অনেকেই। রাজনৈতিক ব্যক্তিত্ব আসলাম চৌধুরীর নামে এ ধরনের বক্তব্য হরমেশাই তারা দিয়ে আসছেন। সীতাকুণ্ড নিউজ ২৪,নিউজ দেখে মনে হয় আসলাম চৌধুরী তাদের টার্গেটে পরিণত হয়েছে। তাদের ফেসবুক পেজটি লগইন করে দেখা গেল আসলাম চৌধুরী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্বদের বিরুদ্ধে কিছু নিউজ রয়েছে পেইজে।তবে পেইজে কোন ঠিকানা ব্যবহার করা হয় নাই। চট্টগ্রামে খোঁজ নিয়ে জানা গেল এই পেইজ থেকে হরহামেশাই বিভিন্ন ব্যবসায়ী রাজনীতিবিদ এবং পয়সাওয়ালা মানুষের বিরুদ্ধে তারা নিউজ করে থাকেন। এই নিউজকে কেন্দ্র করে সীতাকুণ্ড প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম, সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তাতে উল্লেখ করা হয়েছে।
আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার থানায় হাজির হয়ে এই মর্মে সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করছি যে, বিগত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখে ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর “সীতাকুণ্ড নিউজ ২৪ (https://www.facebook.com/share/15W72A4Z73/) নামক একটি ফেসবুক পেইজ থেকে অপতৎপরতা শুরু করে। এই পেইজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানান প্রোপাগান্ডা ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। পেইজটি সীতাকুণ্ডের রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ী ও সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক পরিকল্পিত মিথ্যা কল্পকাহিনী পোস্ট করছে। যা অত্যন্ত আপত্তিকর ও দেশের আইনে দন্ডনীয় অপরাধ। সম্প্রতি সীতাকুণ্ড নিউজ২৪ পেইজটি “সীতাকুণ্ড প্রেস ক্লাব চট্টগ্রাম” (https://www.facebook.com/profile.php?id=61573225012355) নামক আরও একটি ফেসবুক আইডি খুলে একই ভাবে অপতৎপরতা চালাচ্ছে। প্রকৃত পক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাব চট্টগ্রাম নামে এমন কোন আইডি বা পেইজ সীতাকুণ্ড প্রেস ক্লাবের নেই।
বিষয়াদি তদন্তপূর্বক সীতাকুণ্ড নিউজ ২৪ ফেসবুক পেইজ ও সীতাকুণ্ড প্রেসক্লাব চট্টগ্রাম ফেসবুক আইডির বিরুদ্ধে জনস্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে উপকৃত হবো। এ ব্যাপারে আসলাম চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে তিনি একটি লিখিত অভিযোগ পাঠান তাতে বলা হয়েছে।
সীতাকুন্ড নিউজ২৪ নামক একটি “ফেক আইডি/ফেসবুক পেইজ” থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নাম উল্লেখ করে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট লেখা প্রচার করে আমার মানহাণির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সীতাকুন্ডের হাফিজ জুট মিল থেকে লোহা ও যন্ত্রপাতি লুটের যে কাল্পনিক কল্পকাহিনী রচনা করা হয়েছে তা সবাই মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে এ ধরণের কোনো কর্মকান্ডের সাথে আমার ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। তার লেখায়ও কোনো ধরণের তথ্য বা দালিলিক কিছুর উল্লেখ নেই। মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের ভিত্তিহীণ লেখালেখির মাধ্যমে আমার মানহাণির চেষ্টা করছে একটি কুচক্রী মহল।
ইতোমধ্যে এই ফেক আইডি থেকে আমাদের দলের অন্য অনেকের নামেও মিথ্যা ভিত্তিহীন লেখা প্রচার করেছে, যা আইনত দন্ডনীয় অপরাধ। আমি এই ফেক আইডি/পেইজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব শীঘ্রই।