রূপালী ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজসে ১০০ কোটি টাকা ঋণ দেয় সেলিম প্রধানকে
নিজস্ব প্রতিবেদক : সেলিম প্রধানের অনেক অপরাধ জানার পরেও রূপালী ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজসে ১০০ কোটি টাকা ঋণ দেয় সেলিম প্রধানকে, জাপানের একটি কোম্পানি শিল্প উন্নয়ন নামে নেয়া হয় এই ঋণ দুর্ভাগ্যের বিষয় সাধারণ জনগণকে জানানোই হয়নি রূপালী ব্যাংক থেকে এই অপরাধী বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছিল সেলিম প্রধান আটকের পরে জানা গেল রূপালী ব্যাংকের এই বিপুল অংকের টাকা আত্মসাৎ কারী সেলিম প্রধান। রূপালী ব্যাংক থেকে ঋণ নেয়ার সাথে সাথে তিনি পালিয়ে যান বিদেশে।
সেলিম প্রধান কি অপরাধ করেননি তিনি ক্যাছিনো ছিল নামে আড়ালে করতেন বিভিন্ন রকমের ব্যবসা। এর মধ্যে ছিল জাল টাকা বাজারজাতকরণ, মাদক ব্যবসা, রাজশাহী গরুর ঘাটাল থেকে চাঁদা নেয়া, বিউটি পার্লার, স্পা, নাইট ক্লাবের ড্যান্স, এর ব্যবস্থা থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যে তিনি করেন নাই। এই অপরাধের সাথে জড়িয়ে হয়ে পড়ার পরে তিনি একে একে পাঁচটি বিয়ে করেছেন, এদের মধ্যে একজন আমেরিকান নাগরিক, একজন রাশিয়ার নাগরিক, একজন জাপানি নাগরিক, আর দুইজন বাংলাদেশের, এদের মধ্যে একজন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা খোঁজ নিয়ে জানা যায় তিনি সহকারি কাস্টমস কমিশনার বর্তমানে তার কর্মস্থল চট্টগ্রাম কাস্টমস হাউসে আছেন বলে জানা গেছে। তবে একটি সূত্র বলেছেন একজন দাগী অপরাধীর সঙ্গে একজন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তার সম্পর্ক দেশের মানুষকে ভাবিয়ে তোলে অপরাধ করতে দ্বিধাবোধ করে না, তার প্রমাণ এই সেলিম প্রধান। সূত্রটি আরো বলেছেন কাস্টমস হাউজের কর্মকর্তার হাত ধরেই মাদক চোরাকারবারি চলে সেলিম প্রদানের।
ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানকে সিসা বার পরিচালনার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আল আমিন হোসাইন।
তিনি বলেন, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন সিসা বার থেকেই ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
এর আগে ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র্যাব জানায়।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।