চ্যানেল এস-এর রিপোর্টার সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর ইন্তেকাল
চ্যানেল এস-এর রিপোর্টার ও উত্তরা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার অকাল মৃত্যুতে উত্তরা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করছে। আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। সাংবাদিকতা পেশায় তার নিষ্ঠা ও কর্মময় জীবন সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।
আজ বাদ এশা উত্তরার ৭ নম্বর সেক্টরের মুগ্ধ মঞ্চের সামনে মরহুমের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সকল ভক্ত, অনুরাগী, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের জানাজায় উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।