বাগেরহাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের খারদ্বার ঈদগাহ ময়দানে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে হতদরিদ্র মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন বাগেরহাট সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন। তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং জানান, এই কম্বল তাদের শীত নিবারণে খুবই উপকারে আসবে।

এ সময় ব্যারিস্টার শেখ জাকির হোসেন বলেন, “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম ও সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহায়তায় আজ এই কম্বল বিতরণ করা সম্ভব হয়েছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্ণধার সিপিএ রফিকুল ইসলাম জগলু, খারদ্বার প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সরদার মোজাহার আলী, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস কে বদরুল আলম, পিসি কলেজের সাবেক ভিপি সরদার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক সুমন পাইকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো