ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে বাগেরহাটে জেলা মৎস্যজীবী দলের মতবিনিময়

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট সদর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনকে বিজয়ী করতে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা মৎস্যজীবী দলের আয়োজনে ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাকে ঘিরে সকাল থেকেই সদর রোড এলাকায় মিছিল নিয়ে জড়ো হন জেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীরা। এ সময় তারা উল্লাস প্রকাশ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাগেরহাটে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। দলের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে তারা ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন বলেন, “দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জনগণ এখন ভোট দিতে মুখিয়ে আছে। বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শিমুল, মোঃ মহিদুল ইসলামসহ আরও অনেকে।

এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো