নলছিটিতে ‘পঞ্চবীর মানবিক সেবা সংঘ’-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঝালকাঠি প্রতিনিধি:বরিশালের ঝালকাঠি জেলার নলছিটিতে এসএসসি ২০০৭ ও ২০০৮ ব্যাচের বন্ধুদের নিয়ে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন ‘পঞ্চবীর মানবিক সেবা সংঘ’-এর উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচির আওতায় নলছিটির বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, বন্ধুত্বের বন্ধনকে মানবিকতার কাজে লাগানোর লক্ষ্যেই ‘পঞ্চবীর মানবিক সেবা সংঘ’-এর যাত্রা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তরুণদের স্বেচ্ছাশ্রম ও মানবিক মনোভাব সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
