গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বাগেরহাটে সুধী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি : গণভোটের প্রচার এবং ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা প্রশাসন বাগেরহাটের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শক্তিশালী ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় সচেতন ভোটারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনই গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গোলাম মো. বাতেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম), জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ আবুআনছার এবং জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো