ফ্যাসিস্ট দোসর, ঋণখেলাপী ও অযোগ্য ডে‌ভেলপার কোম্পানী

ফ্যাসিস্ট দোসর, ঋণখেলাপী ও অযোগ্য ডে‌ভেলপার কোম্পানীর তথ্য সন্ত্রাসের কবলে হযরত বাকুশাহ হকার্স মার্কেট সমবায় সমিতি লিঃ গতকাল ২৫ শে জানুয়ারী, (শনিবার) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির সভাপতি জনাব নূরের রহমান দুলাল, সহ সভাপতি জনাব মোঃ জসিম উদ্দীন ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দীন মোহন। এছাড়া প্রায় শতাধিক হকার ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন। তারা জানান প্রায় ১২ বছর পূর্বে ৭০০ দোকান ভেঙে দিয়ে প্রায় ১৫০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং প্রায় সহস্রাধিক ব্যবসায়ী ও কর্মচারী বেকারত্ব নিয়ে ‍দুর্বিষহ জীবন-যাপন করছে। ডেভেলপার কোম্পানী এজি গ্রীন প্রপার্টি ডেভেলপমেন্ট লিঃ এর সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পলাতক মেয়রের সাথে যোগসাজশে একটি চুক্তি স্বাক্ষর করে মার্কেটটি ভেঙে দেয়া হয়েছিল। কিন্তু কোন কাজ না করে দিনের পর দিন ঝুলিয়ে রেখে ব্যবসায়ীদের বিপুল ক্ষতির মুখে ঠেলে দেয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে এ বিষয়ে এজি গ্রীন প্রপার্টিজ লিঃ এর কর্ণধার শহিদুল হাসানের সাথে যোগাযোগ করলেও নির্মাণ কাজ শুরু করার কোন লক্ষণ দেখা যাচ্ছেনা। সাংবাদিক সম্মেলনে ব্যবসায়ীরা দাবী করেন- ডেভেলপার কোম্পানী বারবার চুক্তির শর্ত ভঙ্গ করেই ক্ষান্ত হয়নি বরং স্বার্থান্বষী কয়েকজন সাবেক সদস্যের প্ররোচনা ও সহায়তায় বর্তমান পরিচালনা কমিটির সদস্যদের বিতর্কিত করতে তাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের পথ বেছে নিয়েছে। হযরত বাকুশাহ হকার্স মার্কেট লিঃ পরিচালনা কমিটির সভাপতিসহ ব্যবসায়ীরা চরম নিরাপত্তা সঙ্কটে পতিত হয়েছে। অথচ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বর্তমান কমিটি নিরলসভাবে কাজ করছে। তারা ফ্যাসিস্ট দোসর, প্রতারক, অসাধু ও ঋণখেলাপী ডেভেলপার কোম্পানীর কবল থেকে মুক্ত হয়ে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কর্তৃপক্ষ, প্রশাসন, সাংবাদিক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছে।

আরো