হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের মানুষ পাবে নতুন একটি বাংলাদেশ
না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপির মাঠ পর্যায়ের কর্মীরা, তাদের মধ্যে দেখা গেছে হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান, ঢাকাসহ সারা দেশে একই চিত্র রাজশাহী মহানগরের মহিলা বিএনপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছে না ভোট দেবার জন্য। এবং আরো বলছে জামাত-শিবির রাজাকার একাত্তরে মা-বোনের ইজ্জত নষ্ট করেছে। এবং হ্যাঁ ভোট দিলে রাজাকাররা পাবে, না ভোট দিলে বিএনপি পাবে। অথচ কেন্দ্র থেকে বলা হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পিং করতে কিন্তু কর্মীরা না ভোটের পক্ষে ক্যাম্পিং করছেন। এই চিত্র সারাদেশেই দেখা গেছে, যেখানে অন্তবর্তী কালীন সরকার সকল দলের উদ্দেশে বলেছেন দল মত নির্বিশেষে হ্যাঁ ক্যাম্পেইন করার জন্য। যেখানে সরকারি প্রতিটি দপ্তর থেকে ক্যাম্পিং হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে, অথচ বিএনপির নেতা কর্মীরা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছেন। দেশের বহু যোগাযোগ মাধ্যম তুলে ধরছে তাদের না ক্যাম্পেইন। তারপরেও কেন্দ্রীয় অফিস না জানার মতো ভান করে আছেন। গত কয়েকদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন সকল মানুষকে না ভোটের পক্ষে অবস্থান নিতে। হ্যাঁ ভোটের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পাবে বর্তমান ও আগামীর প্রজন্ম।