মে দিবসে বাগেরহাটে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি: মহান মে দিবস উপলক্ষে বাগেরহাট জেলা শ্রমিক দলের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকরা অংশ নেন।

শুক্রবার (১ মে) বিকেলে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি আবুল কাশেম সেলিম ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদুল ইসলাম।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, সরদার জাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, কপিল কৃষ্ণ মন্ডল, বাবু সোমনাথ দে প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। মেহনতি মানুষের ঘাম ও পরিশ্রমেই দেশের উন্নয়ন এগিয়ে চলছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো