বাবুগঞ্জে এনসিপির চেয়ারম্যান প্রার্থী ফরিদ আহমেদ
বরিশালের বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব মোঃ ফরিদ আহমেদ। মনোনয়ন ঘোষণার পর থেকেই উপজেলা জুড়ে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে দলীয়ভাবে তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়। মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব মোঃ ফরিদ আহমেদ দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বাবুগঞ্জ উপজেলার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক ও উন্নত বাবুগঞ্জ গড়ে তুলতে চাই।”
এদিকে মনোনয়ন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন উপজেলা নির্বাচনে তিনি একজন শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ভূমিকা রাখবেন।