Visa Scan Bangladesh এ যাচাই করা যাবে ভিসা আসল না নকল
নিজস্ব প্রতিবেদক
বিদেশগামি ভিসা প্রতারণা রোধে বড় উদ্যোগ, Visa Scan Bangladesh এর, সকল দেশের ভিসা আসল না নকল তা ঘরে বসেই যাচাই করা যাবে। বিদেশে যেতে আগ্রহীরা অনেকেই ভিসা পাওয়ার পরে অথবা ভিসা পাওয়ার আগে অর্থ তুলে দেন কিছু মানুষের হাতে। আর এই অর্থই হয় অনর্থের মূল নিচ্ছিন্ন হয়ে যায় একটি পরিবার।
বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকের জন্য শুধু একটি ইচ্ছা নয়, বরং বহু বছরের পরিশ্রম, সঞ্চয় এবং পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা একটি বড় সিদ্ধান্ত। কিন্তু এই স্বপ্নকে কেন্দ্র করেই দেশে বাড়ছে ভুয়া ভিসা, জাল ওয়ার্ক পারমিট, নকল ইনভাইটেশন লেটার এবং বিভিন্ন ইমিগ্রেশন ডকুমেন্টের প্রতারণা। অনেকেই বড় অঙ্কের অর্থ লেনদেনের পর জানতে পারেন, তাদের হাতে থাকা ডকুমেন্টটি আসল নয়। তখনই হারিয়ে ফেলেন মনোবল শেষ হয়ে যায় একটি পরিবার।
তবে এই ধরনের প্রতারণার ঝুঁকি কমাতে কাজ করছে Visa Scan Bangladesh।
Visa Scan Bangladesh কোনো রিক্রুটিং এজেন্সি নয়, কোনো ভিসা বা ওয়ার্ক পারমিট বিক্রি করে না এবং বিদেশে পাঠানোর প্রতিশ্রুতিও দেয় না। প্রতিষ্ঠানটির মূল কাজ গ্রাহকের হাতে থাকা ভিসা, ওয়ার্ক পারমিট, ইনভাইটেশন লেটার, রেসিডেন্স পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটারসহ বিভিন্ন ইমিগ্রেশন ডকুমেন্ট বিশ্লেষণ করে সম্ভাব্য অসঙ্গতি শনাক্ত করা, যাতে গ্রাহক বড় অঙ্কের অর্থ লেনদেনের আগে একটি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন।
একজন ভুক্তভোগীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বুলগেরিয়ার একটি ভিসা পাই। যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম টাকা দেয়ার আগে Visa Scan Bangladesh এর সাথে যোগাযোগ করি। Visa Scan Bangladesh আমাকে জানায় আপনার এই বুলগেরিয়ার ভিসাটি নকল, যে এজেন্সি ভিসাটি দিয়েছিল তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়। তখনই অর্থ লেনদেনে সতর্ক হই। আর সে কারণেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাই।
তবে বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে জাল ডকুমেন্ট আগের চেয়ে অনেক বেশি নিখুঁতভাবে তৈরি হচ্ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে শুধুমাত্র চোখে দেখে আসল-নকল বোঝা কঠিন। এ কারণে বিদেশে যাওয়ার আগে ডকুমেন্ট যাচাই করা এখন প্রয়োজনীয় একটি ধাপ হয়ে উঠেছে।
Visa Scan Bangladesh-এর একজন প্রতিনিধি বলেন,
আমরা মানুষের স্বপ্ন বিক্রি করি না, আমরা চেষ্টা করি সেই স্বপ্নকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে। বিদেশে যাওয়ার আগে একটি ডকুমেন্ট যাচাই অনেক সময় লাখ টাকার ক্ষতি এবং ভবিষ্যতের বড় ঝুঁকি থেকে একজন মানুষকে বাঁচাতে পারে।”
ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাদের ভিসা, ওয়ার্ক পারমিট ও অন্যান্য ইমিগ্রেশন ডকুমেন্ট যাচাইয়ের জন্য Visa Scan Bangladesh-এর সেবা নিচ্ছেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য একটি নিরাপদ ও স্বচ্ছ ভেরিফিকেশন সেবা প্রদান করা, যাতে বিদেশগামী মানুষ আরও সচেতনতার সাথে সিদ্ধান্ত নিতে পারেন।
অর্থ লেনদেন ও বিদেশে যাওয়ার আগে বিশ্বাস নয়, আগে যাচাই করুন। কারণ একটি সঠিক সিদ্ধান্তই বাঁচাতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ ও পরিবারকে।
আরো জানতে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার-০১৮০৫৫২০২৪০.