বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন, সাধারণ সম্পাদক আনোয়ার মোর্শেদ
বাগেরহাট প্রতিনিধি:
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থার ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে এম এ সালাম, মশিউর রহমান সেন্টু, অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও অধ্যাপক হাসিবুর রহমান নির্বাচিত হন। উপজেলা পর্যায়ে সংরক্ষিত দুটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ বুলু ও শেখ জিয়াউর রহমান।
প্রত্যক্ষ ভোটে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ আনোয়ার মোর্শেদ। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে ৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন শেখ মো. আশিকুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে শেখ শাকির হোসেন ৬৮ ভোট এবং শেখ ওমর আলী মুন্না ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এম এস আলম।
সংরক্ষিত মহিলা সদস্যের দুটি পদে শাহিদা আক্তার ৬৪ ভোট এবং নার্গিস আরা এ্যানি ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ১৪টি পদে নির্বাচিত হয়েছেন শেখ শাহেদ আলী রবি (৭৮ ভোট), মো. সুমন পাইক (৭৬), মো. ইয়ামিন আলী (৭০), এফ এম মাহিন খান (৭০), মো. মামুন খান (৭০), খান হাবিবুর রহমান (৬৯), গোলাম রাহান (৬৯), সৈয়দ মোস্তফা আল মামুন (৬৮), আল আমিন খান (৬৭), মোল্লা মাসুদুল হক (৬৬), মো. ফরিদুজ্জামান (৬৫), আহম্মেদ হামিম রাহাত (৬৩), মো. শেখ তানবির আবিদ (৫৯) এবং বিশ্বনাথ গৌতম (৪৯ ভোট)।
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।
Convert to PDF