টিটিপাড়া আন্ডারপাসের নিচ হিমাচলসহ কিছু পরিবহনের দখলে
স্টাফ রিপোর্টার: রাজধানীর টিটিপাড়া আন্ডারপাসের নিচে বর্তমানে হিমাচলসহ আরো কয়েকটি পরিবহনের গাড়ি রাখার স্থান বানানো হয়েছে। ফলে আন্ডারপাসের দুই পাশে সারি সারি বাস রেখে দেওয়ায় এলাকায় প্রায় সময়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এবং ঢালুর মধ্যে পরিবহন রাখায় যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কয়েকদিন আগে স্টার লাইন পরিবহনের কিছু গাড়ি রাখা হতো এই আন্ডারপাসের নিচে ঢালুতে। আকাশবাণীবিডি ২৪ নিউজ করলে স্টার লাইনের গাড়ি রাখা বন্ধ হয়। এখন আবার অন্যান্য পরিবহন গুলো রাখা শুরু করেছে।
স্থানীয়রা জানান, আন্ডারপাসটি মূলত যান চলাচল সহজ করতে এবং পথচারীদের পারাপারের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এখন আন্ডারপাসের নিচের জায়গা ও দুই পাশের রাস্তা দখল করে পরিবহনগুলো তাদের বাস পার্কিং করে রাখছে।
এ বিষয়ে হিমাচল পরিবহনকে ফোন দেয়া হলে ফোনে তাদেরকে পাওয়া যায়নি।
একজন ভুক্তভোগী বলেন, আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এখন হিমাচলসহ অন্যান্য বাসগুলো দুই পাশে দাঁড় করিয়ে রাখে। পুরো রাস্তা জ্যাম হয়ে যায়।
ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান আন্ডার পাসের নিচে গাড়ি রাখার অপরাধে বহু পরিবহনকে আমরা মামলায দিয়েছি। তিনি আরো বলেন, আবার তারা পরিবহন রেখে চলে যান। দেশে আইন আছে কোনভাবেই তারা তোয়াক্কাই করছেন না।