নগদ ইসলামিকের আয়োজনে ৯ বিজয়ীর সম্মাননা
রোববার নগদ ইসলামিক-এর উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কন্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। সারাদেশের ১০টি অঞ্চল থেকে মোট প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদেরও যোগ্য হিসেবে এই ৯ জন বিজয়ী হিসেবে সেরার পুরস্কার অর্জন করে।
সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।
নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে, নগদ ইসলামিক-এর উদ্যোগে এই আয়োজন করে নগদ লিমিটেড। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, নগদ-এর হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ইমাম ও খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী বিশিষ্ট মিডিয়া আলোচক, খতিব ও ইসলামী স্কলার, নগদ ইসলামিক, আলহাজ্ব মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী, চেয়ারম্যান, নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটি।
গ্র্যান্ড ফিনালে তে ৩০ জন প্রতিযোগী বিচারকমণ্ডলীর সামনে সরাসরি কুরআন তিলাওয়াত পরিবেশন করে। প্রতি বয়স বিভাগ থেকে সেরা ৩ জন করে মোট ৯ জন পান জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার। প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও চূড়ান্ত পর্বের