এসআই মোঃ সালাউদ্দিন আল মামুনের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ আটক কয়েকজন
ক্রাইম রিপোর্টার:এসএম কবির
রাজধানীর মিরপুর ১১ পল্লবী থানা এলাকার লালমাইটা টেম্পু স্ট্যান্টে আজ বিকেল ৫ টায়, কিশোর গ্যাং ৪০/৫০ জন এর একটি দল মহড়া দেওয়ার সময় গোপন সংবাদ পেয়ে মোঃ সালাউদ্দিন আল মামুনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে অভিযান চালায়। কিশোর গ্যাং পুলিশের উপস্থিতি টের পেয়ে দিকবিদিক হয়ে যায়। পরে পল্লবী থানার এসআই মোঃ সালাউদ্দিনের আল মামুনের নেতৃত্বে পুলিশ ধাওয়া করে কয়েকজনকে আটক করে। এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সন্ধ্যায় পল্লবী থানার সেকশন ১১ মিরপুর লালমাটিয়া টেম্পু স্ট্যান্ড এলাকায় একদল কিশোর গ্যাং জড়ো হয়ে মহড়া দিচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে আসলে এসআই মোঃ সালাউদ্দিন আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশকে দেখে মহড়ারত সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে।
এসময় এসআই সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ধাওয়া করে কয়েকজনকে আটক করতে সক্ষম হয়। আটকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ওসি জানান, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা সক্রিয়।
এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।