শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অনুদান
ময়মনসিংহের ত্রিশালে রহিমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন ভবনের অসম্পূর্ণ কাজ শেষ করতে ১৫ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।
সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ কে. এম. হারুনুর রশীদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিকুল ইসলামের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো. কামাল মিয়া উপস্থিত ছিলেন।
