মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৩শ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের সবুজ চত্বরে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদের নিজ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রওশন আরা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আবু জাফর ফাইজুল হক, মোহাম্মদ নজরুল ইসলাম শেখ, রওশন আরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুজ্জামান হাওলাদার,সহকারী শিক্ষক শৈবালনী হালদার, মো. নজরুল ইসলাম আকন, এস এম মিজানুর রহমান, মো. আশরাফুল ইসলাম সরদার, মো.আল-আমিন, লিপিকা নাথ, মো.ওহিদুল ইসলাম, এস এল প্রত্যয় কুমার হালদার, মাহমুদা খানম, এসমতারা সুমি প্রমুখ।
চারা বিতরণকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আল আজাদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে সেগুলো নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ এবং নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।
