নগদের ফুটবল ক্যাম্পেইনে মেহেরপুরের শাহরিয়ার নাফিজের মেগা পুরস্কার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিদেশের মাটিতে খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের বিশেষ ফুটবল ক্যাম্পেইনের কুইজে অংশ নিয়ে তিনি এই মেগা পুরস্কার জিতে নেন।
সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে মেগা পুরস্কার বিজয়ী শাহরিয়ার নাফিজের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পুরস্কারের অংশ হিসেবে শাহরিয়ার নাফিজ অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচ সরাসরি উপভোগ করবেন।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাহিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হায়দারউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ এম এহসান সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেগা পুরস্কারের পাশাপাশি ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে গেমিং কনসোল পিএস৫ তুলে দেওয়া হয়। এর আগে রিচার্জ ক্যাম্পেইনের আরও দুই বিজয়ী গেমিং কনসোল পিএস৫ পুরস্কার হিসেবে পেয়েছেন।
নগদের বিশেষ ফুটবল কুইজ ক্যাম্পেইনে অংশ নেওয়া বিজয়ীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে রয়েছেন ঢাকার কারিব-উর-রহমান, চট্টগ্রামের চাকরিজীবী মো. আমজাদ আলী বিহান, মৌলভীবাজারের শিক্ষার্থী জে. ইরাহারুজ্জামান মিতুল এবং মোহাম্মদপুরের প্রকৌশলী জো সাকলাছুর রহমান।
