২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টা হতে ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা প্রকল্প এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়. ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৮টা হতে ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা আশুলিয়া বাজার হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
