পুলিশের সাঁড়াশি অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামিসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ জন হত্যা মামলার পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানা সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজারের যেসব এলাকা থেকে আসামিদের আটক করা হয় এর মধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকা হইতে ১ জন চোর/ছিনতাইকারী, ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদক সেবনকারী, ২ জন ধর্তব্য অপরাধে গ্রেফতার এবং ১জন হত্যা মামলার আসামীসহ ১০ জন আটক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ বলেন অপরাধ দমনে নিয়মিত অভিযান চলছে। গত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ আমরা ১০ জনকে আটক করতে সক্ষম হই।

তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো বলেন জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিদিনই কক্সবাজার সদর মডেল থানা বেশ কিছু আসামিদের আটক করেছে।

পুলিশের এই অভিযানে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গিয়েছে। পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশ আরও তৎপর রয়েছে বলে তিনি জানান।

আটককৃতদের নাম পরিচয় (ক) চোর/ছিনতাইকারী
১-সাদ্দাম হোসেন (২৩), পিতা-মোঃ সেলিম, মাতা-রাশেদা বেগম, সাং-পেশকার পাড়া (গফুর বিল্ডিং এর পাশে), ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
(খ) মাদক ব্যবসায়ী
১-মোঃ আলমগীর (৫২), পিতা-মৃত ফজল গনি, মাতা-মৃত ছফুরা খাতুন, সাং-উত্তর নুনিয়ার ছড়া, শিল্প এলাকা, পানির কুপপাড়া, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
২-রুমা আক্তার (১৯), স্বামী-মোহাম্মদ রিয়াদ, পিতা-আজু মোল্লা, সাং-উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার,
৩-জমিলা খাতুন (২৬), স্বামী-মোহাম্মদ আলম, সাং-উত্তর নুনিয়ারছড়া, পানির কূপপাড়া শিল্প এলাকা, ২নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার, জেলা-কক্সবাজার।
(গ) মাদক সেবনকারী
১-মোঃ বাহাদুর (৪৭), পিতা-মোঃ ছব্বির আহমদ, মাতা-নুর নাহার বেগম, সাং- দক্ষিণ তারাবনিয়ার ছড়া, ৭নং ওয়ার্ড, কক্সবাজার সদর মডেল থানা, কক্সবাজার।
২-আবদুর রহিম (২৬), পিতা-মকবুল আহম্মদ, মাতা-জহুরা বেগম, সাং-পেটি স্কুল চেয়ারম্যান ঘাটা, ৭নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার।
৩-মোঃ ইউসুফ (২৪), পিতা-মোঃ ইউনুস, মাতা-মোছাম্মদ আনোয়ারা, সাং-আলমগীর টাওয়ার, ঘোনাপাড়া, ৯নং ওয়ার্ড, কক্সবাজার সদর মডেল, জেলা-কক্সবাজার।
(ঘ) ধর্তব্য অপরাধে আসামী গ্রেফতার।
১-শিবলী হাওলাদার (৪১), পিতা-মৃত কুদ্দুস হাওলাদার, মাতা- মৃত হাজেরা বেগম, সাং- চুড়াইন, থানা- মুন্সীগঞ্জ সদর, জেলা-মুন্সীগঞ্জ।
২ছোটন ধর (২৬), পিতা-ভানু ধর, মাতা-মিনা ধর, সাং-ভাদীরতলা, ৭নং ওয়ার্ড, ঈদগাঁও ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার।
(ঙ) হত্যা মামলার আসামী
১-সাদমান সিহাব (৩০), পিতা- মঞ্জুর আলম প্রকাশ মুজা আলম, মাতা-নাহিদা সুলতানা, সাং- পূর্ব টেকপাড়া, (বার্মিজ মার্কেট সংলগ্ন সিকদার মহল), ৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

আরো