নতুন ভি৩ স্কুটার নিয়ে বাংলাদেশের বাজারে হোন্ডা

শহরের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে নতুন ভি৩ স্কুটার এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ‘স্মার্ট ভাইব, ইজি রাইড’ স্লোগানে ১১০ সিসির Automatic gear সমৃদ্ধ এই স্কুটারটি রাজধানীতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করেছে।

নতুন ভি৩-তে রয়েছে ১১০ সিসির PGM-FI ইঞ্জিন, যা ৮,০০০ আরপিএমে ১০.৮২ পিএস শক্তি এবং ৫,৫০০ আরপিএমে ৯.০৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করে। এতে Automatic gear থাকায় গিয়ার পরিবর্তনের ঝামেলা ছাড়াই চালানো যায় স্কুটারটি।

স্কুটারটিতে রয়েছে আইডলিং স্টপ সিস্টেম (ISS) ও ACG সাইলেন্ট স্টার্টার। ফলে যানজটে থামা ও আবার চলার সময় সুবিধা পাওয়া যাবে এবং ইঞ্জিন পুনরায় চালুর সময় শব্দও কম হবে। নিরাপত্তার জন্য রয়েছে Combi Brake System (CBS) এবং Side Stand Engine Cut-Off System।

নতুন ভি৩ প্রসঙ্গে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন মুরশিদিয়া বলেন, “আজ আমরা বাংলাদেশে দুই চাকার যানবাহনে স্কুটারের একটি নতুন অধ্যায়ের সূচনা করছি। ভক্তদের পাশাপাশি নারী ও পুরুষ—এমনকি কর্মব্যস্ত মানুষও যারা মোটরসাইকেল বা স্কুটার চালাচ্ছেন, তারাও এখন এমন পরিবহন খুঁজছেন, যা তাদের দৈনন্দিন জীবনের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মানিয়ে যায়। শহরের জন্য আমাদের এই নতুন স্মার্ট পরিবহন সমাধান সহজে চালানো, স্বাচ্ছন্দ্য যাতায়াতের অভিজ্ঞতা, শহুরে জীবনের প্রয়োজনীয় সুবিধা এবং এখন আরও বেশি নিরাপত্তার মাধ্যমে মানুষকে চলাচলকে সহজতর করবে। বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে হোন্ডার মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে ভি৩ সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।”

শহরের যানজটে সহজে চলাচলের কথা বিবেচনা করে স্কুটারটির আসন উচ্চতা ৭৬৫ মিলিমিটার, প্রস্থ ৬৮০ মিলিমিটার এবং স্কুটারটির ওজন ১০১.৫ কেজি। এতে Telescopic front suspension ও Unit swing rear suspension রয়েছে।

দৈনন্দিন ব্যবহারে সুবিধার জন্য আসনের নিচে রয়েছে ১৮ লিটারের জ্বালানি স্টোরেজ, Open glovebox ও floorboard space। মোবাইল বা অন্যান্য ডিভাইস চার্জের জন্য রয়েছে ১৫ ওয়াটের Type-C চার্জিং পোর্ট। সিট না খুলেই জ্বালানি নেওয়ার সুবিধার জন্য রয়েছে External fuel lid। নতুন ডিজাইনের সঙ্গে রয়েছে DRL হেডল্যাম্প।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশফাকুর রহমান বলেন, “নতুন ভি৩-তে সহজ নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সুবিধা ও স্টাইল—সবকিছুর সমন্বয় করা হয়েছে। Automatic gear, low seat height, light weight এবং compact design-এর কারণে শহরের যানজটে এটি সহজে নিয়ন্ত্রণ করা যায়। অন্যদিকে PGM-FI প্রযুক্তি ও Idling Stop System (ISS) জ্বালানি ও খরচ সাশ্রয়ে সহায়তা করে। প্রতিদিনের যাতায়াতের জন্য ভি৩ একটি স্মার্ট ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে।”

নতুন ভি৩-র সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার, যেটি আগে হবে, সেই মেয়াদে ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। পাশাপাশি রয়েছে পাঁচটি ফ্রি সার্ভিস এবং দুটি পেইড সার্ভিস। Mat Marvel Blue Metallic, Mat Axis Gray Metallic ও Imperial Red Metallic—এই তিনটি রঙে পাওয়া যাবে নতুন ভি৩।

আজ ৯ অক্টোবর ২০২৬ থেকে সারা দেশে হোন্ডার অনুমোদিত এক্সক্লুসিভ ডিলার শোরুমগুলোতে স্কুটারটি পাওয়া যাবে। বাংলাদেশে নতুন হোন্ডা ভি৩ স্কুটারের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫৭ হাজার টাকা।

আরো