ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার

থ্রিডি কার্ভড ডিসপ্লে ও আধুনিক ডিজাইনের নতুন স্মার্টফোন ভিভো ভি৮০ লাইট ৫জি-এর অফিসিয়াল প্রি-অর্ডার শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রি-অর্ডার কার্যক্রম। প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে ০% ইন্টারেস্টে ইএমআই ও হায়ার পারচেজ এবং এসএসএল পেমেন্ট সুবিধা। পাশাপাশি রয়েছে বিশেষ উপহার ও ডাটা অফার।

প্রি-অর্ডার চলাকালীন নির্দিষ্ট সংখ্যক নগদ মূল্য পরিশোধকারী ক্রেতারা পাবেন অ্যাপেক্স ও ভিভো গিফট বক্স এবং পরবর্তী ক্রেতাদের দেওয়া হবে স্মার্ট গ্লাস। গ্রাহকেরা ০% ইন্টারেস্টে হায়ার পারচেজ ও মাসিক ৭,০০০ টাকা ইন্সটলমেন্টে ফোনটি কিনতে পারবেন। হায়ার পারচেজ সুবিধায় সব গ্রাহক পাবেন ডাব্লিউ২ এসই স্মার্টওয়াচ। এছাড়া, ভিভো ভি৮০ লাইটের সঙ্গে ‘সিউর শট গিফট’ হিসেবে থাকছে ৭ দিনের ৫ জিবি জিপি ডাটা বান্ডেল, ১০০ জিবি গুগল স্টোরেজ এবং ভিভো সিলভার মেম্বারশিপ।

ভিভো ভি৮০ লাইট ৫জি-তে রয়েছে ৬.৮৩ ইঞ্চির থ্রিডি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইন। ফোনটি পাওয়া যাচ্ছে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু – দুটি রঙে। পারফরম্যান্সের জন্য রয়েছে ৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে আরও ৮ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা।

এছাড়াও, ছবি তুলতে এতে আছে ৫০ মেগাপিক্সেলের সনি ক্লিয়ার নাইট পোট্রেট ক্যামেরার সঙ্গে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। লম্বা সময় ব্যাকআপ দেবে এর ৭০৫০ এমএএইচ-এর ব্লুভোল্ট ব্যাটারি। পাশাপাশি আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং ফোনটিকে পানি ও ধুলাবালি থেকে সুরক্ষা দেয়।

দেশের বাজারে ভিভো ভি৮০ লাইট ৫জি-এর ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৫৯,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৬৯,৯৯৯ টাকা।

ফোন কেনার সিদ্ধান্তে বাড়তি সুবিধাও এখন গুরুত্বপূর্ণ। আর সেই জায়গায় ভি৮০ লাইট ৫জি-এর প্রি-অর্ডারে থাকছে একাধিক সুবিধা, যা নতুন ফোন কেনার অভিজ্ঞতাকে করতে পারে আরও সাশ্রয়ী ও উপভোগ্য।

আরো