ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে। এজন্য কোম্পানি ১০টি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।মার্কেট দেখুন

কোম্পানি ১০টি হলো- মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, যমুনা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, জেএমআই হসপিটাল, শাহজীবাজার পাওয়ার এবং ঢাকা ব্যাংক। ডিভিডেন্ড ঘোষণা ছাড়াও একই সভায় শমরিতা হাসপাতাল ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

কোম্পানিগুলোর মধ্যে কুইন সাউথ টেক্সটাইল, শমরিতা হাসপাতাল, জেএমআই হসপিটাল ও শাহজীবাজার পাওয়ার কোম্পানি ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

আর মাইডাস ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, যমুনা ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক ও ঢাকা ব্যাংক ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।

আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টায় মাইডাস ফাইন্যান্স, ১৯ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও বিকাল ৪টায় ফিনিক্স ইন্স্যুরেন্স, ২২ অক্টোবর সন্ধ্যা ৭টায় শমরিতা হাসপাতাল, ২৬ অক্টোবর বিকাল ৩টায় শাহজীবাজার পাওয়ার ও আইসিবি ইসলামিক ব্যাংক, ২৭ অক্টোবর বিকাল ৩টায় জেএমআই হসপিটাল ও ঢাকা ব্যাংক এবং ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় যমুনা ব্যাংক ও ৪টায় কুইন সাউথ টেক্সটাইলের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

আরো